ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শৈত্যপ্রবাহ নেই, রাতে উত্তরাঞ্চলের তাপমাত্রা কমতে পারে
Published : Thursday, 10 February, 2022 at 12:00 AM
শৈত্যপ্রবাহ এখন আর কোনও এলাকায় নেই। তবে উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। কুমিল্লা ও নোয়াখালী, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানায়।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগের তুলনায় তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে। আগামীকাল আরও কিছুটা বাড়তে পারে।  শৈত্যপ্রবাহ এখন কোনও এলাকায় নেই। রাতের তাপমাত্রা উত্তরাঞ্চলে কিছুটা কমতে পারে।
এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ৮ দশমিক ৪, যা গতকাল ছিল সীতাকুণ্ডে—৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ছিল ১২ দশমিক ২, আজ ১৩ দশমিক ৮, ময়মনসিংহে ছিল ১১ দশমিক ৪, আজ ১১ দশমিক ৭, চট্টগ্রামে ছিল ১৩ দশমিক ৫, আজ ১৪ দশমিক ৪, সিলেটে ছিল ১২ দশমিক ৪, আজ ১২ দশমিক ১, রাজশাহীতে ছিল ৯ দশমিক ৪, আজ ১১ দশমিক ৪, রংপুরে ছিল ১০ দশমিক ৮, আজ ১১ দশমিক ২, খুলনায় ছিল ১৩, আজ ১৪ দশমিক ৬ এবং বরিশালে ছিল ১০ দশমিক ৫, আজ ১২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা ও নোয়াখালী, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং অন্য এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।