এগিয়ে থেকেও জয়বঞ্চিত শেখ রাসেল
Published : Thursday, 10 February, 2022 at 12:00 AM
বাংলাদেশ
প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি করল শেখ রাসেল ক্রীড়া
চক্র। বুধবার টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর
সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এর আগে নিজেদের প্রথম
ম্যাচে মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল সাইফুল বারি টিটুর দল।
অন্যদিকে, রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়েছিল চট্টগ্রাম আবাহনী।
২০ মিনিটে
মোহাম্মদ জুয়েলের গোলে এগিয়ে যায় শেখ রাসেল ক্রীড়া চক্র। তবে বেশিক্ষণ লিড
ধরে রাখতে পারেনি ২০১২-১৩ মৌসুমের ট্রেবল জয়ীরা। ৩৩ মিনিটেই চট্টগ্রাম
আবাহনীকে সমতায় ফেরান নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার থাংকগড। আগের ম্যাচেও এই
পিটারের গোল জয় পেতে অবদান রেখেছিল। দ্বিতীয়ার্ধে কোনো দলই পারেনি
লক্ষ্যভেদ করতে।
দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম
স্থানে শেখ রাসেল ক্রীড়া চক্র এবং দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে
চট্টগ্রাম আবাহনী।