ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নারীকে এসিড নিক্ষেপ, সাবেক স্বামী গ্রেফতার
Published : Wednesday, 2 February, 2022 at 8:22 PM, Update: 08.02.2022 4:17:48 AM
মানিকগঞ্জের সাটুরিয়ায় গার্মেন্টস কর্মীকে এসিড নিক্ষেপের ঘটনায় সাবেক স্বামী নাইমকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার চার দিনের মাথায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।

নাঈমকে বুধবার মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়েছে। এদিকে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সাথীর অবস্থা গুরুতর বলে জানান সাথীর মা জুলেখা বেগম। শরীর প্রায় অর্ধেকাশংই এসিডে ঝলসে গেছে।

গত ২৮ জানুয়ারি শুক্রবার রাতে মা ও বোনকে সাথে নিয়ে বাবার বাড়িতে ঘুমিয়ে ছিলো গামের্ন্টস কর্মী সাথী আক্তার (১৯)। ঘরের ভাঙা জানালা দিয়ে মধ্যরাতে তালাক দেওয়া সাবেক স্বামীর ছুড়ে দেওয়া এসিডে ঝলছে গেছে ঘুমন্ত সাথীর হাত ও মুখ। ওই রাতেই গুরুতর আহত অবস্থায় সাথীকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন পরিবার। হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন সাথী। সাথী আক্তার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কাটাখালী ফেরাজীপাড়া এলাকার আব্দুস সাত্তারের মেয়ে।

ঘটনার দৃষ্টান্তুমূলক শাস্তি দাবি জানিয়ে সাথীর মা জুলেখা বেগম বলেন, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সাথীর অবস্থা গুরুতর। মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার নিজাম উদ্দিনের ছেলে নাঈমের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় সাথীর। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন শুরু করে নাঈম। জামাই বখাটে ও নেশাখোর হওয়ায় অবশেষে বিচ্ছেদ ঘটে। স্বামী পরিত্যাক্তা সাথী চাকারি নেয় ধামরাই এলাকার একটি পোশাক কারখানায়। রাস্তা-ঘাটে সাথীকে বিরক্ত করতে শুরু করে নাঈম। তার সঙ্গে সংসার না করলে মেরে ফেলার হুমকিও দেয় নাঈম।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, সাটুরিয়া থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত নাঈমকে গ্রেফতার করে রিমান্ডের আবেদন জানিয়ে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়েছে।
//