ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রথমবার বিপিএলে দু প্লেসি, ফিরলেন মঈন আলীও
Published : Tuesday, 28 December, 2021 at 12:00 AM
বিপিএলে প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি বিদেশি তিন ক্রিকেটারের সঙ্গে চুক্তিবদ্ধ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দু’বারের চ্যাম্পিয়ন কুমিল্লা এবার দলে ভিড়িয়েছে মঈন আলী, সুনীল নারিন ও ফাফ দু প্লেসিকে। এর আগে মঈন ও নারিন বিপিএল খেললেও প্রথমবার খেলবেন প্রোটিয়া তারকা ফাফ দু প্লেসি। দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটারের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছিল কুমিল্লা। রবিবার শেষ দিনও তার অংশগ্রহণ চূড়ান্ত ছিল না। অবশেষে সোমবার প্লেয়ার্স ড্রাফটের দিন তার সঙ্গে চুক্তি পাকাপাকি হয়েছে।
গত কয়েক আসর ধরেই বিপিএলে নিয়মিত খেলছেন ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন। সর্বশেষ তিনি খেলেছিলেন ঢাকা ডায়নামাইটসে। তাদের হয়ে একবার শিরোপাও জিতেছিলেন। এছাড়া দীর্ঘদিন পর বিপিএলে অংশগ্রহণ করতে যাচ্ছেন ইংল্যান্ডের স্পিনিং অলরাউন্ডার মঈন আলী৷ বিপিএলের দ্বিতীয় আসরে মঈন আলী খেলেছিলেন দূরন্ত রাজশাহীর হয়ে। পাঁচ ম্যাচ খেলেছিলেন। এর পর জাতীয় দল ও অন্যান্য সময়ে বিভিন্ন ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট খেলায় তাকে আর পাওয়া যায়নি৷