ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
Published : Wednesday, 15 December, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ ও বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী। অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাকিব হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান, উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান হাবীব সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।