বুড়িচংয়ে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতা পরিশোধের বই বিতরণ
Published : Wednesday, 15 December, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: বর্তমান সরকার অবহেলিত, বঞ্চিত , জেলে, কামার, কুমার, মাতৃত্বকালীণ ও প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের জীবনমান উন্নয়নে তাদের জন্য ভাতা প্রবর্তণের কার্যক্রম হাতে নিয়েছেন এরই অংশ হিসেবে কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়নের বাস্তবায়নে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতা পরিশোধের বই বিতরণ কার্যক্রম গতকাল ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে ওই ইউনিয়নের আনন্দপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, দৃষ্টি প্রতিবন্ধী ও অন্যান্যদের মাঝে ভাতা পরিশোধের বই বিতরণ করেন বাকশীমুল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. লিটন রেজা ও মো. কামরুল হাসানহাসান মেম্বার। এসময় আওয়ামীলীগ নেতা শহীদুল ইসলাম, শেখ রাসেল, সরু মিয়া হুমায়ুন কবির এবং সুবিধাভোগী মো. তাজুল ইসলাম,শহীদুল ইসলাম, যুদ্ধাহত মাকসুদা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।