ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১ এ ভূষিত হওয়ায় দেবিদ্বার আনন্দ র‌্যালি
Published : Wednesday, 17 November, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১ এ ভূষিত হওয়ায় দেবিদ্বার আনন্দ র‌্যালি বের করেছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। মঙ্গলবার বেলা ১১ টায় পুরাতন বাজার থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা হলরুম সংলগ্ন মাঠে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আবদুল মান্নান মোল্লা ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন। আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন রাজু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আবদুল মান্নান মোল্লা, সহ সভাপতি মো. শাহাদাৎ হোসেন মিঠু,  মো. আলাউদ্দিন, আলম হাজারী, সাধারণ সম্পাদক মো.সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল, আওয়ামীলীগ নেতা মো. আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার, প্রচার প্রকাশনা সম্পাদক সোহরাব হোসেন সোহাগসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতশত নেতা-কর্মী।
র‌্যালি শেষে বক্তারা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নে নেতৃত্বদান এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে এ পুরস্কার দেয়া হয়েছে। জানা গেছে, বিশ্বের ৮০টি দেশের সদস্যভুক্ত সংগঠন ‘ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স’ তথ্যপ্রযুক্তির অলিম্পিকখ্যাত ‘উইটসা ২০২১’ পুরস্কার দিয়েছে। ঢাকায় অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি ২০২১ (ডব্লিউসিআইটি ২০২১) এর তৃতীয় দিনে আজ উইটসা মহাসচিব জেমস এইচ পয়জান্টের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্?মেদ পলক।