ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিয়ের পিঁড়িতে বসা হলো না তরুণীর
Published : Thursday, 11 November, 2021 at 6:54 PM
বিয়ের পিঁড়িতে বসা হলো না তরুণীরকক্সবাজারের টেকনাফে বন্য হাতির আক্রমণে শিফা নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া শীলছড়ি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিফা বাহারছড়া মদিনাতুল উলম দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। আগামী তিনদিন পর তার বিয়ে হওয়ার কথা ছিল। তিনি স্থানীয় মৃত নুর মোহাম্মদের মেয়ে।

জানা যায়, বুধবার দিবাগত রাতের আঁধারে পাহাড় থেকে একদল হাতি খাদ্যের সন্ধানে নেমে এসে বাড়িঘর ভাঙচুর করে। এসময় ঘুমন্ত তরুণী হাতির আক্রমণে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
প্রতিবেশী আবদুল্লাহ আল নোমান বলেন, হাতির আক্রমণের সময় শিফার বাড়িতে মেহেদী নামে এক ছোট ভাইসহ মানসিক ভারসাম্যহীন মা ছিল। তারা বাড়ির কোনো এক জায়গায় লুকিয়ে ছিল। হাতি প্রথমে বেড়ার বাইরে থেকে পা দিয়ে পদদলিত করে। পরে ছুড়ে মারে তরুণীকে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। আগামী তিনদিন পর তার বিয়ে হওয়ার কথা ছিল।