ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণপাড়ায় যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ইসমাইল নয়ন
Published : Thursday, 11 November, 2021 at 6:10 PM
বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণপাড়ায় যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত"গৌরবের,ঐতিহ্যের ও সংগ্রামের"  ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায়  কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন সদর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আওলাদ হোসেন মাষ্টার।  বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ে উপজেলা যুবলীগের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভায় উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হকের পরিচালনায় ও যুবলীগের আহবায়ক সুলতান আহাম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোস্তফা সারোয়ার খাঁন, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু, অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল করিম, আলাউদ্দিন রিপন। উপস্থিত ছিলেন চান্দলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সিদলাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল কুদ্দুছ, দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন লিক্সন, আওয়ামীলীগ নেতা জলিল মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন সরকার, যুবলীগ নেতা মাসুদ আলম হায়দার ও মশিউল আলম সোহাগ,  সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি উজ্জল চন্দ্র রায়, সাধারন সম্পাদক এনামুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, শশীদল ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সাঈদ, ছাত্রলীগের সাবেক আহবায়ক আলী হোসেন ও ফোরকান আহাম্মেদ সবুজ, সদস্য সচিব এমদাদ হোসেন বাপ্পী। মাধবপুর সভাপতি আবু ইউছুফ, সাধারন সম্পাদক আল মামুন আখন্দ, সিদলাই সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, চান্দলা  সভাপতি হারুন ভূইয়া,  সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভূইয়া, শশীদল সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, দুলালপুর সাধারন সম্পাদক শফিকুল ইসলাম।বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণপাড়ায় যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
এসময় যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও আওয়ামীলীগের সকল নের্তৃবৃন্দ উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও স্বার্থক করে তুলেন।