ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হোমনা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শ্বশুরের দাফন সম্পন্ন
Published : Sunday, 10 October, 2021 at 12:00 AM
শফিকুল ইসলাম পলাশ, হোমনা  ।।
কুমিল্লার হোমনা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহাসিন সরকারের শ্বশুর ওপারচর মধ্যপাড়া গ্রামের আলহাজ¦ সিরাজুল হক নায়েবের (৮০) দাফন সম্পন্ন হয়েছে। বেলা বারোটায় মরহুমের নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বার্ধ্যক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি গতকাল শনিবার ভোরে ঢাকা আনোয়ার খান মডার্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৫ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কুমিল্লা-০২, হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে জানাজাপূর্ব আলোচনায় সং্িক্ষপ্ত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, নিলখী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী মো. মহসিন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, দপ্তর সম্পাদক আমির হোসেন, যুবলীগ নেতা লুৎফর রহমান লাখ মিয়া, ইউপি সদস্য হাবিবুর রহমান প্রমুখ।