ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাহ আমানত বিমানবন্দরে ৮০টি সোনার বারসহ নিরাপত্তাকর্মী আটক
Published : Sunday, 10 October, 2021 at 12:00 AM
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি সোনার বারসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শনিবার সকাল ৯টার দিকে বিমানবন্দরের ভেতর থেকে বেলাল উদ্দিন (৪০) নামে ওই নিরাপত্তাকর্মীকে আটকের কথা জানান শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম সুলতান মাহমুদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানবন্দরের টয়লেট থেকে সে সোনার বারগুলো সংগ্রহ করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তার কাছে সোনার বারগুলো প্যাকেটে মোড়ানো অবস্থায় ছিল।”
কীভাবে সোনার বারগুলো এসেছে, তা জানার চেষ্টা চলছে বলে জানান মাহমুদ।
উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন ৯ কেজি ২৮০ গ্রাম, আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা।