বিশ্বকাপ বাছাই: প্রস্তুতি শুরু ব্রাজিল-আর্জেন্টিনার
Published : Wednesday, 6 October, 2021 at 12:00 AM
আগামী
৭ দিনে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। অন্যদিকে
ব্রাজিলের সামনেও বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচ। বিশ্বকাপ বাছাইপর্ব সামনে
রেখে প্রস্তুতি শুরু করেছে দুই ফেভারিট আর চিরপ্রতিদ্বন্দ্বী
ব্রাজিল-আর্জেন্টিনা।
শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় প্যারাগুয়ের
মুখোমুখি হবে আর্জেন্টিনা। খেলাটি হবে প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে। ১১
অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর শেষ ম্যাচে
১৪ অক্টোবর তাদের প্রতিপক্ষ পেরু। তবে এখনো পিএসজি ফুটবলাররা যোগ দেননি
জাতীয় দলের ক্যাম্পে। মেসি, লিওনার্দো পারদেস, আনহেল দি মারিয়ারা যোগ
দেবেন মঙ্গলবার।
ব্রাজিলও তাদের অনুশীলন শুরু করেছে কলম্বিয়ার বিপক্ষে
ম্যাচকে সামনে রেখে। বোগোটায় চলছে এই ক্যাম্প। আগের উইন্ডোতে না পেলেও এবার
ইংলিশ লিগে খেলা ফুটবলারদের পাবেন কোচ তিতে। যাদের বেশিরভাগই যোগ দেবেন
আজ। বোগোটা থেকে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ খেলতে কারাকাস যাবে সেলেসাওরা।