চট্টগ্রামে ছয় গোডাউনে আগুন
Published : Thursday, 9 September, 2021 at 5:31 PM

চট্টগ্রাম নগরের সদরঘাটের স্ট্যান্ড রোডের বাংলাবাজার এলাকার জিন্নাত আলি ভবনে ছয়টি গোডাউনসহ ২টি ঘর আগুনে পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।নন্দনকানন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, বুধবার দিবাগত রাত ১টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ৪টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। পরে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ৬টি গোডাউন ও ২টি ঘর আগুনে পুড়ে যায়।
বৈদ্যুতিক শট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।