ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভাসানচর থেকে পালানো ৯ রোহিঙ্গা মিরসরাইয়ে আটক
Published : Thursday, 9 September, 2021 at 2:13 PM
ভাসানচর থেকে পালানো ৯ রোহিঙ্গা মিরসরাইয়ে আটকনোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে আসা নয় জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মিরসরাই থানার সাহেরখালী ইউনিয়নের খেয়ারঘাট উপকূলীয় এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য ভাসানচর থেকে বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে পালিয়ে মিরসরাইয়ের খেয়ারঘাট এলাকায় আসেন তারা। সকালে তাদের দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে নয় জনকে আটক করে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, দালালের সহযোগিতায় একটি নৌকা দিয়ে খেয়ারঘাট এলাকায় আসেন তারা। এখান থেকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথা ছিল। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।