ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা অভয় আশ্রমের কমিটি গঠন
Published : Thursday, 9 September, 2021 at 12:00 AM, Update: 09.09.2021 1:15:06 AM
কুমিল্লা অভয় আশ্রমের কমিটি গঠননিজস্ব প্রতিবেদক: কুমিল্লা অভয় আশ্রমের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত ৩ আগস্ট সকল পেশাজিবী ও শ্রেণি সুধিবৃন্দের সমন্বয়ে লাকসাম রোড অভয় আশ্রম হলে এই কমিটি গঠন করা হয়। ১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে ১৫জনকে উপদেষ্টা নির্বাচন করা হয়। বুধবার (৮ সেপ্টেম্বর) কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা অভয় আশ্রম ব্যবস্থাপনা কমিটি সাধারণ সম্পাদক শ্রী উত্তম কান্তি নাথ।
১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রী সতীশ চন্দ্র দেবনাথ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক মিন্টু রঞ্জন কর্মকার, সাধারণ সম্পাদক শ্রী উত্তম কান্তি নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জয়দেব চন্দ্র সাহা, নিবার্হী সদস্য শ্রী মতি লাল ভদ্র, শ্রী অমল চন্দ্র দত্ত, শ্রী কৃষ্ণ চন্দ্র দে, শ্রী তপন কুমার সরকার, শ্রী চন্দন কুমার নাগ ও শ্রী ছোটন চন্দ্র দাস।