ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের
Published : Thursday, 9 September, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কুমিল্লার চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক পরিবর্তন করা হয়েছে। নতুন সাধারণ সম্পাদক গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আবু তাহের।
বুধবার (৮ সেপ্টেম্বর) এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে ওই তথ্য জানা যায়।
মো. আবু তাহের চান্দিনার কেরণখাল ইউনিয়নের নূরীতলা গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে। তিনি মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ এর অধ্যক্ষ। তিনি ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ২০ দলীয় জোট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।  এর আগে একই কলেজের সাবেক অধ্যক্ষ আতিকুর রহমান ওই পদের দায়িত্বে ছিলেন।