সিআইসিএস লিঃ এবং কেটিসিসিএ লিঃ পরিদর্শনে বার্ড মহাপরিচালক
Published : Thursday, 9 September, 2021 at 12:00 AM
গতকাল ৮ সেপ্টেম্বর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর মহাপরিচালক মোঃ শাহজাহান সিআইসিএস লিঃ এবং কেটিসিসিএ লিঃ পরিদর্শন করেন। পরিদর্শনকালে বার্ড মহাপরিচালকের সাথে উপস্থিত ছিলেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মোঃ সফিকুল ইসলাম এবং যুগ্ম পরিচালক ফৌজিয়া নাসরিন সুলতানা। পরিদর্শনকালে বার্ড মহাপরিচালক সিআইসিএস লিঃ এর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা গুরুত্বসহকারে শোনেন এবং উত্তরণের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে বার্ড মহাপরিচালক কেটিসিসিএ লিঃ এর কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভিন্ন সমবায় সমিতি হতে আগত সমবায়ীদের সাথে মতবিনিময় করেন।