ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে নৌপথে সংঘর্ষ
Published : Sunday, 22 August, 2021 at 9:19 PM
ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে নৌপথে সংঘর্ষফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাক শিমুল ইউনিয়নে দুই দল যুবকের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে পরদিন শনিবার বেলা ১১টার দিকে ইউনিয়নের পরমানন্দপুর এবং ফতেপুর গ্রামবাসীর মধ্যে নৌপথে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের লোকজন একে অপরের ওপর মুলিবাঁশ ও ইট-পাটকেল ছোড়ে। তবে উভয় পক্ষের নৌকার মধ্যে বেশি দূরত্ব থাকায় কেউ হতাহত হয়নি।

পুলিশ ও গ্রামবাসী জানান, গত শুক্রবার সন্ধ্যায় পাকশিমুল খেলার মাঠে পরমানন্দপুর গ্রামের যুবকদের সঙ্গে ফতেপুর গ্রামের যুবকদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এই ফুটবল খেলা নিয়ে দুই দল যুবকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে শনিবার বেলা ১১টার দিকে হাওরবেষ্টিত পরমানন্দপুর এবং ফতেপুর গ্রামবাসী হাওরের মাঝে একাধিক নৌকায় এক পক্ষ আরেক পক্ষকে বকাবকি করে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে উভয় পক্ষের নৌকা কিছুটা নিরাপদ দূরত্ব থাকায় কেউ হতাহত হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, আগামী মঙ্গলবার বিষয়টি নিষ্পত্তি করার লক্ষ্যে বৈঠক আহ্বান করা হয়েছে।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কবির হোসেন বলেন, ‘খবর পেয়ে অরুয়ালই ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছিল। তবে তার আগেই উভয়পক্ষ নৌকা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ নিয়ে এলাকায় এখন আর কোনও উত্তেজনা নেই। কোনও পক্ষ থানায় অভিযোগ করেননি। তবে শুনেছি, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হবে।’