বরুড়া সরকারি হসপিটালে কনসেনট্রেটর মেশিন মাস্ক ও লিফলেট হস্তান্তর
Published : Saturday, 7 August, 2021 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
বরুড়ার সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলের আহবানে বরুড়া ফাউন্ডেশনের পক্ষে স্ট্যান্ডার্ড গ্রুপের পরিচালক মোঃ তোফাজ্জল আলী বরুড়া সরকারি হসপিটাল এর জন্য ৫টি কনসেনট্রেটর মেশিন, ৫০ হাজার মাস্ক ও সচেতনতা বৃদ্ধির জন্য ১ লক্ষ লিফলেট ও লাশ দাফনে মানবিক টিমের জন্য ১০০ পিপিই হস্তান্তর করা হয়। ৫ আগষ্ট রাতে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলামের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়। ফাউন্ডেশনের পক্ষে মোঃ শাহানুর হোসেন ও কামরুজ্জামান রিমন এগুলো হস্তান্তর করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন লিংকন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, পৌর মেয়র মোঃ বকতার হোসেন, ওরাই আপনজন সংগঠনের সভাপতি ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।