ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১২নং চান্দ্রা ইউনিয়নে ৭’শ জন পেল প্রধানমন্ত্রীর নগদ অর্থ উপহার
মানিক দাস
Published : Wednesday, 7 July, 2021 at 7:59 PM
১২নং চান্দ্রা ইউনিয়নে ৭’শ জন পেল প্রধানমন্ত্রীর নগদ অর্থ উপহার বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা,করোনা মহামারির প্রতিকূল পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় মানুষদের জন্য উপহার দেওয়ার ঘোষণা দেন। তারই ধারা বাহিকতায় চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মোঃ খান জাহান আলী কালু পাটওয়ারীর তত্ত্বাবধানে ৭ জুলাই বুধবার সকাল ১০টা হতে দুপুর ৫০০ টাকা করে ৭শ জনকে মোট তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে নগদ প্রদান করেন। চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে তা বিতরন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ কালে ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মোঃ খান জাহান আলী কালু পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রী উপহার সঠিক সময়ে অসহায় মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। করোনা মহামারী কারণে আমার ইউনিয়নের সর্বস্তরের মানুষ গুলো কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। আমি প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানাই এই প্রতিকূল পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক মুজিবুর রহমান, শাহ আলম, ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাফাজ্জল খান, মোঃ হাবিবুর বাশার খন্দকার, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ আলমগীর শেখ, ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাজু পাটোয়ারী,ইউনিয়ন ট্যাগ অফিসার তাপস কুমার মজুমদার ও ইউনিয়ন পরিষদ সদস্যগন।