কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার ১৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদে খাদ্য সংকটে পরা অসহায় ও দরিদ্র ১৫০শ’ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন ইউপি চেয়াম্যান মো. নুরুজ্জামান মুকুল ভূঁইয়া। এসম উপস্থিত ছিলেন ইউপি আ.লীগের সহসভাপতি ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম, ইউপি যুবলীগের সহসভাপতি মো. কামরুজ্জামান ভূঁইয়া, ইউপি সদস্য ফরিদ মিয়া, নবী আলম, মোশারফ খন্দকার, জহিরুল ইসলাম আলী আশরাফ প্রমুখ।
ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান মুকুল ভূঁইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১৫০ টি অসহায় পরিবারের মাঝে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, এছাড়া সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল করোনার এ সংকট মুহুর্তে মানুষের বাড়ি বাড়ি খাদ্য পৌছে দিচ্ছেন। আমার এ ইউনিয়নে খাদ্যের অভাবে কেউ থাকবে না। আমাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ছাড়াও খাদ্য রয়েছে।