ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সখীপুরে হিরোইনসহ চার যুবক গ্রেফতার
Published : Wednesday, 7 July, 2021 at 1:55 PM
সখীপুরে হিরোইনসহ চার যুবক গ্রেফতারটাঙ্গাইলের সখীপুরে হিরোইনসহ চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামতলা এলাকার একটি বাসা থেকে দুই গ্রাম হিরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- পৌরসভার জামতলা এলাকার আনোয়ার সিকদারের ছেলে মামুন সিকদার (২৮), বহেড়াতৈল এলাকার মজিবর সিকদারের ছেলে লিখন সিকদার (২৫),বগাপ্রতিমা এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪৮) ও পৌরসভার তিন নম্বর ওয়ার্ড এলাকার ইদ্রিস সিকদারের ছেলে সুমন সিকদার (২৮)। এর মধ্যে লিখন সিকদার ও রফিকুল ইসলাম চিহ্নিত মাদক ব্যবসয়ী এবং তাদের নামে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। 
বুধবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে ।

সখীপুর থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, পৌর এলাকার মামুন শিকদারের বাসায় হিরোইন বিক্রির উদ্দেশ্যে পোটলা তৈরি করার সময় চারজনকে গ্রেফতার করা হয়। 
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, মাদক আইনে মামলা দিয়ে ওই চার যুবককে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।