ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যুদ্ধকবলিত ইয়েমেনে ৬ মাসে বাস্তুচ্যুত ৪১ হাজার
Published : Wednesday, 7 July, 2021 at 1:20 PM
যুদ্ধকবলিত ইয়েমেনে ৬ মাসে বাস্তুচ্যুত ৪১ হাজার ইয়েমেনে যুদ্ধের কারণে চলতি বছরের প্রথম ছয় মাসে ৪০ হাজার ৮২৪ নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন।

ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) মঙ্গলবার এ তথ্য জানায়। খবর আনাদোলুর।

আইওএম জানায়, ইয়েমেনে চলমান যুদ্ধের কারণে ২০২১ সালের প্রথম ছয় মাসে অন্তত ৪০ হাজার ৮২৪ জন বাস্তুচ্যুত হয়েছেন।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ১ জানুয়ারি থেকে ৩ জুলাইয়ের মধ্যে ছয় হাজার ৮০৪ পরিবারের ৪০ হাজার ৮২৪ জন কমপক্ষে একবার হলেও বাস্তুচ্যুত হয়েছেন। শুধু ২৭ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে ৮১ পরিবারের অন্তত এক হাজার ৮৬ ইয়েমেনি বাস্তুচ্যুত হন। বাস্তুচ্যুতদের অধিকাংশই আল দাহাল, মারিব এবং আল হুদাইদা প্রদেশের।
যুদ্ধের পাশাপাশি করোনাভাইরাসের কারণেও বাস্তুচ্যুতির ঘটনা বাড়ছে দেশটিতে। 

মানবিক বিষয়সমূহ সমন্বয়ের দায়িত্বে থাকা জাতিসংঘের দপ্তর থেকে জানানো হয়, ইয়েমেনে সংঘাতে এ পর্যন্ত ২ লাখ ৩৩ হাজারেরও বেশি মানুষের প্রাণ গেছে।

২০১৪ সাল থেকে ইয়েমেনে সহিংসতা এবং বিশৃঙ্খলা লেগে আছে। ২০১৫ সালে যখন সৌদি নেতৃত্বাধীন জোট আগ্রাসন শুরু করে এর পর থেকে দেশটির পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।