টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
Published : Wednesday, 7 July, 2021 at 1:15 PM
করোনা আতঙ্কের মাঝেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের একমাত্র টেস্ট। হারারেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুমিনুল হক।
২০১৩ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে একটি ম্যাচ জিতলেও দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছিল তামিম-সাকিবরা। ৮ বছর পর জিম্বাবুয়ের মাটিতে আরেকটি টেস্ট খেলতে যাচ্ছে মুমিনুল বাহিনী। একাদশে স্থান হয়নি পেসার তাসকিন আহমেদের। ১৬ মাস পর ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।