Published : Wednesday, 7 July, 2021 at 12:00 AM, Update: 07.07.2021 12:06:46 AM

মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়া পৌর সদর বাজার বিসমিল্লাহ টেলিকম থেকে চুরি হওয়া ৬ মোবাইল সেট উদ্বার সহ ২ চোর কে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ।
জানা
যায় গত ২৩ জুন রাতে বরুড়া বাজার বিসমিল্লাহ টেলিকম থেকে ৬ টি মোবাইল সেট
চুরি করে নিয়ে যায় কে বা কারা।দোকানের মালিক মোঃ ইমরান হোসেন বাদী হয়ে
বরুড়া থানায় একটি অভিযোগ করেন।
বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ
ইকবাল বাহার মজুমদার সোর্স লাগিয়ে বিভিন্ন কলাকৌশল প্রয়োগ করে গতকাল এস আই
মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে চোরের সন্ধান করে বরুড়া
উপজেলা গালিমপুর গ্রামের মোঃ মোস্তফার ছেলে সুন্দর আলী ও একই গ্রামের
অর্জুন কে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ৬ টি মোবাইল সেট
উদ্বার করা হয়।
পুলিশের এ সফলতাকে সাধুবাদ জানিয়েছে বরুড়া বাজারের ব্যাবসায়ীরা। গতকাল পুলিশ চোর ২ জনকে কুমিল্লা জেল হাজতে প্রেরন করে।