বরুড়ায় আক্রান্ত ২৭
Published : Wednesday, 7 July, 2021 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়া উপজেলা ৬ জুলাই ২১ ইং ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ জনের। গতকাল বরুড়া উপজেলা একদিনে সর্বোচ্চ ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস সুত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মৃত্যু ২ জনের মধ্যে মহিন পাটোয়ারী ও আহসান উল্লাহ নামে জানা যায়। প্রশাসন কঠোর পরিশ্রম করে যাচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধে। প্রতিদিন বরুড়া উপজেলা লাফিয়ে লাফিয়ে করোনার আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে।
গতকাল স্হানীয় প্রশাসন বরুড়া বাজারে ঔষধ দোকান ব্যাতিত সকল দোকান পাট বন্ধ রাখেন। বিকেল পাঁচ টার পর ঔষধ দোকান পাট ও বন্ধ করে দেয়া হয়। ইমার্জেন্সীর জন্য হসপিটালের ভেতরের দোকান গুলো খোলা ছিল।