সিলেটে খেলতে চায় বসুন্ধরা কিংস
Published : Wednesday, 7 July, 2021 at 12:00 AM
এএফসি কাপে নিজেদের গ্রুপের খেলার স্বাগতিক হতে আবেদন করেছে বসুন্ধরা কিংস। ভেন্যু হিসেবে বেছে নিয়েছে তারা সিলেট জেলা স্টেডিয়ামকে। আগামী ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত হবে ‘ডি’ গ্রুপের খেলা। এই সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কারকাজ চলবে বলেই সিলেটে খেলতে চায় কিংস।
তাদের চাওয়া অনুযায়ীই স্থগিত এই খেলাগুলো আগস্টে আয়োজনের সূচি দেয় এএফসি। তখনই কিংসের প থেকে জানানো হয়েছিল তারা স্বাগতিক হতে আবেদন করবে। এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সেই প্রস্তাবনা তারা জমা দিয়েছে। বাফুফে থেকে কালই তা এএফসিতে পাঠিয়ে দেওয়ার কথা। গ্রুপ প্রতিপ এটিকে মোহনবাগান বা মালদ্বীপের মাজিয়া কাবও স্বাগতিক হতে আবেদন করেছে কি না, তা অবশ্য এখনো জানা যায়নি। এর আগে মালদ্বীপেই হওয়ার কথা ছিল এ আসর। করোনার কারণে পরে তা স্থগিত হয়ে যায়।
বেঙ্গালুরু এফসি ও মালদ্বীপের কাব ইগলসের মধ্যে থেকে একটি দল প্লে-অফ খেলে যোগ দেবে এই গ্রুপে।