‘হারারেতে খেলার জন্য ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ’
Published : Wednesday, 7 July, 2021 at 12:00 AM
২০১৩ সালের জিম্বাবুয়ে সফরে অভিজ্ঞতা বাংলাদেশের জন্য ভালো নয়। আজ ৭ জুলাই একমাত্র টেস্ট দিয়ে শুরু হচ্ছে দুই দলের লড়াই। শুরুতেই লাল বলের ক্রিকেট, যেই ফরম্যাটে জিততে যেন ভুলে গেছে বাংলাদেশ। গত বছর ফেব্রুয়ারিতে এই জিম্বাবুয়ের বিপে জয়ের পর থেকে খরায় ভুগছে তারা। এবার সেই দলকে দিয়ে ফিরতে চায় জয়ের ধারায়। এজন্য মুমিনুল হকদের ধৈর্য ধরে আসন্ন টেস্ট খেলার পরামর্শ দিলেন কোচ রাসেল ডমিঙ্গো।
সুযোগ এলে দলকে তা কাজে লাগানোর আহ্বান করলেন দণি আফ্রিকান কোচ, ‘হারারেতে খেলার েেত্র খুব গুরুত্বপূর্ণ হলো ধৈর্য। কয়েকবার আমি এখানে এসেছি, স্কোরিং রেট খুব উঁচু নয়। ব্যাটিং হোক বা বোলিং, ধৈর্যের খেলা হবে এখানে। লম্বা সময় চাপ ধরে রাখতে হবে উইকেট নেওয়ার জন্য। এটা এমন ভেন্যু নয়, যেখানে কোনও ব্যাটিং লাইন আপ গুঁড়িয়ে দেওয়া যায় বা এক দিনে সাড়ে তিনশ রান করে ফেলা যায়। কঠিন লড়াইয়ের ক্রিকেট হয় এখানে। ওরা এখানে খুব স্মার্ট ক্রিকেট খেলে। আমরা তাই জানি, আগামী কয়েকদিনে আমাদের কাজ সহজ হবে না। আমাদের নিশ্চিত করতে হবে যেন ধৈর্য ও শৃঙ্খলা ধরে রাখতে পারি, সুযোগগুলো যেন নিতে পারি। কারণ এখানে সুযোগ খুব সহজে আসবে না। তাই যখন সুযোগ আসবে, তা নিতে হবে।’
নিজেদের সেরাটা দিতে পারলে পে ফল আসবে মনে করছেন ডোমিঙ্গো, ‘ফল অবশ্যই সবসময়ই খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, ওয়েস্ট ইন্ডিজের বিপে হারলেও আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি। শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলেও ইতিবাচক বেশ কিছু দিক ছিল। আমরা দল হিসেবে মনোযোগ দিতে চাই প্রক্রিয়ায়। আমরা যদি পারফরম্যান্সে মনোযোগ দিতে পারি, যে ব্র্যান্ডের ক্রিকেট খেলবো, সেটায় মনোযোগ দিতে পারি, মৌলিক দিকগুলো ভালোভাবে করতে পারি, আশা করি, ফলও আমাদের পে থাকবে।’
তিনি আরও যোগ করেছেন, ‘আমরা জানি ফলাফল গুরুত্বপূর্ণ। কিছু টেস্ট ম্যাচ জিততে শুরু করা প্রয়োজন আমাদের। পাশাপাশি এটাও আমাদের নিশ্চিত করতে হবে যেন টেস্টের আগে প্রস্তুতি, প্রক্রিয়া, মানসিকতা ও স্কিলে আমরা জোর দিতে পারি।’