কঠোর লকডাউন বাস্তবায়নে মাইক হাতে ব্রাহ্মণপাড়া রাস্তায় উপজেলা নির্বাহী অফিসার
Published : Sunday, 4 July, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
মহামারী
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের তৃতীয় দিনেও সকাল
থেকে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন
রাস্তায় অভিযান পরিচালনা করছে এবং মাইক হাতে সবাইকে সতর্কবাণী পৌঁছে
দিচ্ছেন। গতকাল ৩ জুলাই সকাল থেকে বৈরী আবহাওয়া ও বৃষ্টির মাঝে উপজেলার
বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও স্থান গুলোতে সারা দিনব্যাপি অভিযান পরিচালনা
করছেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া ছিদ্দিকা ও সহকারি কমিশনার (ভূমি)
রিফাত আসমা।
এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা ও
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ের গ্রাম পুলিশ ও আনসার
সদস্যগণ অভিযানে সহযোগিতা করে। সরোজমিনে ঘুরে দেখা যায়, বিভিন্ন হাটবাজারে
সরকার ঘোষিত ঔষধের দোকান, নিত্যপ্রয়োজনীয় ও কাচামালের দোকান ব্যতীত সকল
প্রকার দোকানপাট বন্ধ রয়েছে এবং জরুরী পণ্যবাহী গাড়ী ছাড়া রাস্তায় কোনো
প্রকার ইঞ্জিন চালিত যান বাহন চলাচল করতে দেখা যায় নাই। জরুরি প্রয়োজন
ব্যতীত কেউ রাস্তায় বাহির হলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিভিন্ন প্রশ্নের
সম্মুখীন হতে হচ্ছে এবং সঠিক কারণ জানাতে না পারলে জরিমানা গুণতে হচ্ছে। এ
এছাড়াও কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন সড়কে
সেনাবাহিনী ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বভিন্ন দলকে সার্বক্ষণিক টহল
দিতে দেখা যায়।