ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিয়ের আসর থেকে বর-কনেকে বের করে দিলেন ম্যাজিস্ট্রেট (ভিডিও)
Published : Sunday, 27 June, 2021 at 8:56 PM
বিয়ের আসর থেকে বর-কনেকে বের করে দিলেন ম্যাজিস্ট্রেট (ভিডিও)করোনাকালীন স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা না মেনে বিয়ের আয়োজন করায় সিলেট নগরীর তিন রেস্টুরেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর ও কনেকে বিয়ের আসর থেকে বের করে দেন ম্যাজিস্ট্রেট।

রোববার দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

রোববার বিকাল ৪টায় সিলেট নগরীর সোবহানীঘাটের হোটেল ভ্যালি গার্ডেনে অভিযান চালিয়ে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। করোনাকালীন সরকারি নির্দেশনা অমান্য করে গণজমায়েত করে এক প্রবাসী পরিবারের পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করায় এ অভিযান চালানো হয়। এ সময় বর ও কনেকে অনুষ্ঠান থেকে বের করে দেন ম্যাজিস্ট্রেট। তবে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। 

অভিযানকালে হোটেল ভ্যালি গার্ডেন কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

এ সময় একই অপরাধে সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকার গ্র্যান্ড বাফেট রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা ও নগরীর উপশহরের বে লিফ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে এসব রেস্টুরেন্টে ৫০ জনের অধিক মানুষ জমায়েত করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানকালে তিনটি রেস্টুরেন্টকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।