ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফাইনালের আরও একটি দিন খেয়ে নিল বৃষ্টি
Published : Tuesday, 22 June, 2021 at 12:00 AM
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেন শনির দশা ভর করেছে। বৃষ্টিবাধায় অনিশ্চিত হয়ে পড়েছে টেস্টের ফল। সাউদাম্পটনে প্রথম দিনের পর চতুর্থ দিনেরও পুরোটা সময় গেল বৃষ্টির পেটে। ফলে ভারত ও নিউজিল্যান্ডের যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা জেগেছে।
টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে টসই হয়নি। দ্বিতীয় দিন টসের পর খেলা মাঠে গড়ালেও হয়েছে মোটে ৬৪.৪ ওভার। তৃতীয় দিনে খেলা হয় ৭৬ ওভারের মতো। সবমিলিয়ে চার দিনে প্রায় ১৪১ ওভার। অর্থাৎ দুইদিনের সমানও (৯০+৯০=১৮০ ওভার) খেলা হয়নি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
হাতে আছে পঞ্চম দিন আর রিজার্ভ ডের বাড়তি এক দিন। এই দুইদিনে বৃষ্টি বাগড়া না দিলে ফল বের হতে পারে। তবে বৃষ্টি বাগড়া না দেয়ার সম্ভাবনাই বরং ীণ।
টেস্টে এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ভারতকে ২১৭ রানে গুটিয়ে দিয়ে ২ উইকেটে ১০১ রান তুলেছে কেন উইলিয়ামসনের দল। হাতে ৮ উইকেট নিয়ে তারা পিছিয়ে ১১৬ রানে।