ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাসের এসফার নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটি গঠন
Published : Wednesday, 16 June, 2021 at 12:00 AM
তিতাস প্রতিনিধিঃ কুমিল্লার তিতাস উপজেলার সর্ববৃহত স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল ফেন্ডস এসোসিয়েশন (এসফা)’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মিলন মেলা ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দুপরে উপজেলা সোশ্যাল ফেন্ডস এসোসিয়েশন (এসফা)’র উদ্যোগে বাতাকান্দির কেশবপুর বাস স্টেশন সংলগ্ন বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে উক্ত অনুষ্ঠানের আয়োজন হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি নাজিরুল ইসলাম মামুনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদ রানা,সাধারণ সম্পাদক ইকরাম সরকার, সাংগঠনিক সম্পাদক অলি ভূঁইয়া,দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম,প্রচার সম্পাদক শরিফ উদ্দিন, আপনজন সংগঠনের সভাপতি মনিরা আক্তার,আলোর বহন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম (সুন্ড), সাংগঠনিক সম্পাদক আল-আমিন, এসফা’র সাবেকসহ- সভাপতি রকিব উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সোশ্যাল ফেন্ডস এসোসিয়েশন (এসফা)’র সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদ রানাকে আবারও সভাপতি করে ও ইকরাম সরকারকে সাধারণ সম্পাদক এবং অলি ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৭৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি করে ৩ বছরের মেয়াদে ঘোষণা করা হয়েছে।