ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আম্পায়ারিংয়ে কোনো সমস্যা পায়নি তদন্ত কমিটি : পাপন
Published : Wednesday, 16 June, 2021 at 12:00 AM
আম্পায়ারিংয়ে কোনো সমস্যা পায়নি তদন্ত কমিটি : পাপনচলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে আচরণবিধি লংঘন করেন সাকিব আল হাসান। এজন্য মোহামেডান অধিনায়ককে তিন ম্যাচ নিষেধাজ্ঞা ও ৫ লাখ টাকা জরিমানার শাস্তি দেওয়া হয়েছে। তবে সাকিবের আচরণ ছাপিয়ে আলোচনায় চলে আসে ডিপিএলের পপাতমূলক আম্পায়ারিং। ক্রিকেটপ্রেমীরা অভিযোগ করেন, ডিপিএলের আম্পায়ারেরা বিশেষ একটি দলকে সুবিধা দিয়ে থাকেন। ব্যাপক সমালোচনার মুখে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।
আজকের বোর্ড সভায় সেই তদন্ত রিপোর্ট দেওয়ার কথা ছিল। ৫ সদস্যের তদন্ত কমিটি সেই রিপোর্ট দিয়েছে। সভা শেষে সাংবাদিকদের কাছে বিসিবি বস পাপন বলেন, কেউ আম্পায়ারিং নিয়ে কেনো অভিযোগ করেনি। তিনি বলেন, '...সেদিন আমি বিষয়টি তদন্ত করার নির্দেশ দেই। ১২টা কাবের সাথে কথা হয়েছে। একটা কাবও আম্পায়ারিং নিয়ে কোনো প্রশ্ন তুলে নাই। কিয়ার? ওরা বলেছে, আম্পায়ারিং নিয়ে ওদের কোনো কমপ্লেইন নাই। বিভিন্ন কাবের অধিনায়করা বলেছে, এবারের আসরটি বেস্ট টুর্নামেন্ট।'
উল্লেখ্য, গত শুক্রবার আবাহনীর ইনিংসের পঞ্চম ওভারে মুশফিকুর রহিমের বিরুদ্ধে সাকিবের করা একটি লেগ বিফোর উইকেটের আবেদন গ্রহণ করেননি আম্পায়ার। এতেই চটে যান সাকিব। এক মুহূর্ত অপো না করে তিনি লাথি মেরে স্টাম্প ভেঙে ফেলেন! পরের ওভার শেষে ফের স্টাম্প তুলে আছাড়ও মারেন! মাঠ ছাড়ার সময় তর্কে জড়ান আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। এরপর পরিস্থিতি শান্ত হলে তিনি সুজনের কাছে মা চান। সুজন তাকে বুকে জড়িয়ে ধরেন। এরপর সোশ্যাল সাইটে পোস্ট দিয়ে ভক্তদের কাছেও মা চান। এরপর তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন নাজমুল হাসান পাপন।