ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাড়ির পাশের বাগানে মিলল যুবকের মরদেহ
Published : Tuesday, 15 June, 2021 at 1:19 PM
বাড়ির পাশের বাগানে মিলল যুবকের মরদেহভোলায় বাড়ির পাশের আম বাগান থেকে মো. রাসেল (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুন ) সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মালেরহাট গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।

পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বলেন, মো. রাসেল মানসিক প্রতিবন্ধী ছিলেন। সোমবার রাত থেকে তাকে স্বজনরা খুঁজে পাননি। পরে সকালে বাড়ির পাশের বাগানের আম গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) ইসতিয়াক আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।