ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই
Published : Monday, 7 June, 2021 at 12:00 AM
গতকাল রবিবার ৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ৬ জুন থেকে ২ ডিসেম্বর মেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তিনি প্রত্যেককে দেশের উন্নয়ন ও সেবার জন্য বদ্ধপরিকর হতে আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জাফর ইকবাল, এনডিসি, রেক্টর, বিপিএটিসি।
বার্ড প্রান্তে যুক্ত ছিলেন অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান। এছাড়াও উপস্থিত ছিলেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ আবদুল কাদের, কোর্সের কোর্স পরিচালক ড. মোহাম্মদ কামরুল হাসান, পরিচালক (প্রকল্প), কোর্স সমন্বয়ক আফরীন খান, যুগ্ম পরিচালক (প্রশিক্ষণ), সহযোগী কোর্স পরিচালক সাইফুন নাহার, উপ-পরিচালক (পল্লী সমাজতত্ত্ব ও জনমীতি) এবং সহকারী কোর্স পরিচালক ফারুক হোসেন, সহকারী পরিচালক (ক্রীড়া), বার্ড। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বার্ডের অনুষদবৃন্দসহ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সিভিল সার্ভিসের ১০টি ক্যাডারের ৬১ জন কর্মকর্তা।