ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনার তাণ্ডব: ব্রাজিলে কোপা আয়োজনের বিপক্ষে ক্যাপ্টেন ক্যাসেমিরো
Published : Sunday, 6 June, 2021 at 3:03 PM, Update: 06.06.2021 6:48:01 PM
করোনার তাণ্ডব: ব্রাজিলে কোপা আয়োজনের বিপক্ষে ক্যাপ্টেন ক্যাসেমিরো করোনার ঊর্ধমুখী সংক্রমণের মধ্যে কোপা আমেরিকা আয়োজনের ঝুঁকি নিতে চায়নি আর্জেন্টিনা। টুর্নামেন্টের আয়োজক ঈঙঘগঊইঙখ জানিয়ে দেয়, ম্যারাদোনার দেশে বসছে না এবারের কোপার আসর। পরবর্তিতে সীদ্ধান্ত হয়, এবারের কোপা আমেরিকা হবে ফুটবলের মক্কা ব্রাজিলে। চলতি মাসের ১৪ তারিখ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ।

যদিও করোনার কারণে ব্রাজিলে এবারের কোপা আমেরিকা আয়োজনের বিপক্ষে দলটির ইউরোপে খেলা ফুটবলাররা। নিশ্চিত করেছেন ব্রাজিল অধিনায়ক ক্যাসেমিরো।
ব্রাজিলে টুর্নামেন্ট আয়োজনের বিপক্ষে নেইমার-অ্যালিসনরা যেভাবে ঐক্যবদ্ধ আছে তাদের সেভাবেই ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন ক্যাসেমিরো। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার নিশ্চিত করেছেন তাদের জাতীয় দলের কোচ তিতেও প্লেয়ারদের সিদ্ধান্তের পক্ষেই আছেন।

উরোপিয়ান ক্লাবগুলোতে খেলা ব্রাজিলিয়ান প্লেয়ারদের দাবি যেহেতু লাতিন অঞ্চলে তাদের দেশেই সবচেয়ে করোনা সংক্রমণ তাই সেখানে তারা কোপা আমেরিকা আয়োজনের বিপক্ষে।