ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পরের বার ছক্কা হবে- তাসকিনকে ‘হুমকি’ দিলেন মুস্তাফিজ
Published : Sunday, 6 June, 2021 at 2:34 PM
পরের বার ছক্কা হবে- তাসকিনকে ‘হুমকি’ দিলেন মুস্তাফিজশনিবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ম্যাচটি ২৭ রানে জিতে নেয় সাকিব আল হাসানের মোহামেডান। দুর্দান্ত বোলিংয়ের কারণে হারা ম্যাচেও সেরা হয়েছেন দ্য ফিজ।

৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে মুস্তাফিজ নিয়েছিলেন ৫ উইকেট।তবে  ব্যাট হাতে ঠিক তার বিপরীত। উইকেটে এসে তাসকিন আহমেদের মুখোমুখি প্রথম বলেই সরাসরি বোল্ড হয়েছেন তিনি।

তাই ম্যাচ শেষে তাসকিনকে একপ্রকার হুমকিই দিয়েছেন মোস্তাফিজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাসকিনের সঙ্গে একটি ছবি পোস্ট করে মোস্তাফিজ লিখেছেন, ‘পরেরবার এটি ছক্কাই হবে।’