ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফটিকছড়িতে বজ্রপাতে দুই নারীর মৃত্যু
Published : Sunday, 6 June, 2021 at 1:50 PM
ফটিকছড়িতে বজ্রপাতে দুই নারীর মৃত্যু চট্টগ্রামের ফটিকছড়িতে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তারা বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।

রোববার (৬ জুন) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যোগেন্দ্র শীলের স্ত্রী ভানুমতি শীল (৪০) ও বানেশ্বর দাশের স্ত্রী লাকি রানি দাশ (৩৮)।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) এসএম জিয়াদ হোসেন।

তিনি বলেন, কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তারা একটি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠেছেন।