ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঝিনাইদহে লেদ মিস্ত্রিকে শ্বাসরোধে হত্যা
Published : Sunday, 6 June, 2021 at 1:17 PM
ঝিনাইদহে লেদ মিস্ত্রিকে শ্বাসরোধে হত্যাঝিনাইদহের কালীগঞ্জে লেদ মিস্ত্রিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে ত্রিলোচনপুর ইউনিয়ানের বালিয়াডাঙ্গা পালপাড়া এলাকায় একটি কলাবাগান থেকে শাহিন হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহিন হোসেন (২৮) বালিয়াডাঙ্গা পাল পাড়ার চান মিয়ার ছেলে।

ত্রিলোচনপুর ইউনিয়ানের বালিয়াডাঙ্গা ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন বলেন, শাহিন সম্প্রতি বালিয়াডাঙ্গা বাজার এলাকায় একটি লেদ মেশিন বসিয়ে কাজ করতেন। শনিবার রাত থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরে খোঁজাখুজির এক পর্যায়ে পালপাড়ায় রনজিৎ কুমার নামে এক ব্যক্তির কলা বাগানে শাহিনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

শাহিনের গলায় শক্ত কিছু পেঁচিয়ে শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে বলে ধারণা এ ওয়ার্ডে সদস্যের।

কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাহফুজুর মিয়া জানান, শাহিনকে শ্বাসরোধে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত করা যাচ্ছে না।

লাশ উদ্ধারের পর ঝিনাইদহ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।