ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছে দেড় ডজন নেতা
Published : Sunday, 6 June, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ।।
কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দেড় ডজন নেতা । প্রথম দিন শুক্রবার ও দ্বিতীয় দিন শনিবার রাজধানীর ধানমন্ডীতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতৃবৃন্দরা। আগামী ১৪ জুলাই এ আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচন উপলক্ষে ৪ জুন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। চলবে আগামী ১০ জুন পর্যন্ত। উল্লেখ্য গত ১৪ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু এমপি। মৃত্যুর এক সপ্তাহ পর ২২ এপ্রিল এ আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। গত ২ জুন এ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ এপ্রিল বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার ৪ জুন থেকে বৃহস্পতিবার ১০ জুন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করবে আওয়ামী লীগ। ফরম বিতরণ ও গ্রহণ একই কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং লোক সমাগম ছাড়াই প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। আগামী ১০ জুন বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। গত শুক্রবার ও শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন- প্রয়াত আব্দুল মতিন খসরু এমপি'র সহধর্মিনী সেলিমা সোবহান খসরু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, প্রয়াত আব্দুল মতিন খসরু এমপি'র ছোট ভাই কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল মোমিন ফেরদৌস, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোঃ শাহ জালাল, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবু জাহের, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরামের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, বঙ্গবন্ধু স্যাটেলাইট এর পরিচালক মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল হাশেম খান, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী, ডি এল এম গ্রুপের চেয়ারম্যান এমএ মতিন এমবিএ, জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা অ্যাডভোকেট জাহিদুল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা জাতীয় শিক্ষক অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী আনিসুর রহমান মিঠু, আওয়ামী লীগ নেত্রী এডভোকেট সাহিদা আক্তার।