ব্রাহ্মনপাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ১
Published : Sunday, 6 June, 2021 at 12:00 AM
ইসমাইল
নয়ন।। ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার চান্দলা টানা ব্রীজের সামনে
অভিযান চালিয়ে গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ
করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু
নাহার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয়
ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার চান্দলা ইউনিয়নের ব্রাহ্মণপাড়া-মিরপুর
সড়কের টানা ব্রীজের সামনে এক ব্যক্তিকে দাড়িয়ে থাকতে দেখে তাকে সন্দেহ হয়।
পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যাবার সময় তাকে আটক করে তার হাতে থাকা প্লাস্টিকের
বেগে ১টি বান্ডিলে ১কেজি গাঁজাসহ কসবা থানার তালতলা গ্রামের মোঃ খোরশেদ
আলমের ছেলে মোঃ এমরাণ মিয়া (২৫)কে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে থানায় মাদক
আইনে মামলা করা হয়েছে। শনিবার আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে
প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সত্যতা
নিশ্চিত করেছেন।