ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মতিন খসরু’র স্মরণসভা ও দোয়া মাহফিল
Published : Sunday, 6 June, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুনঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার চড়ানল গ্রামে গতকাল শনিবার বিকেলে প্রয়াত সাবেক আইন ,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ,কেন্দ্রীয় আ’লীগের প্রেসিডিয়াম সদস্য,সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নির্বাচিত সভাপতি অ্যাড.আব্দুল মতিন খসরু’র স্মরণে স্থানীয় আ’লীগ ও এর অ্গং-সংগঠনের উদ্যোগে স্মরণসভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের সীমান্তবর্তী চড়ানল গ্রামের আ’লীগ ও এর অঙ্গসঙ্গঠনের উদ্যোগে আয়োজিত স্মরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বুড়িচং উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার। বিশেষ অতিথি হিসেবে বকতব্য রাখেন উপজেলা আ’লীগ সহ-সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আল-আমিন ও সহকারী এটর্নি জেনারেল এড.মোঃ শামীম খান। সভাপতিত্ব করেন রাজাপুর ইউনিয়ন আ’লীগ নেতা মোঃ হুমায়ুন কবির মেম্বার। অনুষ্ঠান পরিচালনা করেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা কাজী নাসির উদ্দিন ও মোঃ আব্দুল জলিল ভূইয়া। আমন্ত্রিত অতিথিদের মাঝে ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও রামপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ একরাম হোসেন, রাজাপুর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা,উপজেলা আ’লীগ সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু জাহের,কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ বাসির জুয়েল। বাকশীমুল ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মিজানুর রহমান লিটন, আ’লীগ নেতা বাদল মিয়া, খারেরা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম,লরিবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল বাশার। আরো বক্তব্য রাখেন, আ’লীগ নেতা আব্দুল ওয়াদুদ মেম্বার,জসিম উদ্দিন,লুতু মিয়া সর্দার,আসাদুল্লাহ বাবু,তাজুল ইসলাম তাজুল,জাহাঙ্গীর আলম ঠিকাদার,শাখাওয়াৎ হোসেন সবুজ, সৈয়দ নোমান মিয়া,কাজী আক্তার হোসেন,খোরশেদ আলম চৌধুরী,ইঞ্জিনিয়ার মোঃ মোস্তফা,আলী আশ্রাফ মেম্বার,সুবেদার কবির হোসেন,ফরিদ আহমেদ পুলিশ,আব্দুল অহিদ, দৌলত আহমেদ মাষ্টার,অহিদুর রহমান,আলমগীর হোসেন,সার্জেণ্ট অবসর সেলিম হোসেন,ছাত্র্রলীগ নেতা রোমেন,সজিব,সাইফুল ,ফয়সাল । স্মরণ ও আলোচনা সভা শেষে মরহুমের আতœার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করেন চড়ানল দক্ষিণপাড়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবুল বাশার ও চড়ানল পূর্বপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ নাসির উদ্দিন।