ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ
Published : Sunday, 6 June, 2021 at 12:00 AM
কবির হোসেন, তিতাসঃ কুমিল্লার তিতাস উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হালিম মিন্টু দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল শনিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল হকের কার্যালয়ে উপস্থিত উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতিতে পরিচয় পর্ব শেষে দায়িত্ব গ্রহণ করেন। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিমকে সভাপতি নিয়োগ দেওয়ায় উপস্থিত সকলে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষকে এবং তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও শিক্ষার মানন্নোয়ন ও বিদ্যালয়ে অবকাঠামোর উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় সভাপতি আব্দুল হালিম বলেন, শিক্ষার মানন্নোয়নে এবং বিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়নে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের গঠনমূলক পরামর্শ কামনা করেন।