ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত সংবাদ সম্মেলন ও আলোচনা সভা
Published : Sunday, 30 May, 2021 at 12:00 AM
ইলিয়াছ  আহমদ, বরুড়াঃ
বরুড়ায় অনলাইনে ভূমি উন্নয়ন কর (জমির খাজনা) প্রদান সংক্রান্ত সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯ মে) বিকাল ৩টার দিকে বরুড়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদ।
সংবাদ সম্মেলনে ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং রক্তঋণ সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামি জুলাই মাস থেকে সরকার জমির খাজ অনলাইনে গ্রহন করবেন। মানুষের ভোগান্তি কমানোর জন্যই সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়।
অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হলে খাতিয়ানের কপি, পূর্ববর্তী দাখিলার কপি, জাতীশ পরিচয়পত্র, মোবাইল নাম্বার, এক কপি ও পাসপোর্ট সাইজের ছবি নিয়ে কম্পিউটার দোকানে গিয়ে অনলাইনে ষধহফ.মড়া.নফ অথবা িি.িরফঃবী.মড়া.নফ সাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অথবা কল সেন্টারের ৩৩৩ বা ১৬১২২-এ ফোন করে এনআইডি নম্বর, জন্মতারিখ এবং জমির তথ্য প্রদান করার মাধ্যমে করা যাবে। এছাড়াও এন আইডি ব্যবহার করে যেকোন ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকেও করা যাবে। এটি অনেক সহজলভ্য ও খরচেও কমবে বলে বক্তারা বলেন।