ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: আরো ৪ জন গ্রেফতার
Published : Sunday, 30 May, 2021 at 12:00 AM
ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হেফাজতে ইসলামের বিক্ষোভ চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরো চার জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৫১০ জন।
শনিবার (২৯) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শুক্রবার (২৮ মে) থেকে শনিবার (২৯ মে) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে। তা-বের সময় স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। এ সব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দু’টি ও রেলওয়ে থানায় একটিসহ মোট ৫৬টি মামলা হয়েছে। এ সব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বাংলানিউজকে বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় তা-বের ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে এ পর্যন্ত ৫১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬-২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। জেলা জুড়েই হেফাজতের কর্মী-সমর্থকেরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। জেলার বিভিন্ন সরকারি–বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।