ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৩০ কার্যদিবসে ভার্চুয়ালি ৬৯২ শিশুর জামিন
Published : Sunday, 30 May, 2021 at 12:00 AM
চলমান বিধিনিষেধের ৩০ কার্যদিবসে ভার্চুয়ালি আবেদনের শুনানি নিয়ে সারা দেশের নি¤œ আদালতে ৬৯২ জন কারাবন্দি শিশুর জামিন হয়েছে।
শুক্রবার (২৮ মে) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধে পুনরায় দ্বিতীয় দফায় সারা দেশে নি¤œ আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।
তিনি জানান, ২৭ মে সারা দেশে নি¤œ আদালত এবং ট্রাইব্যুনালে ৩১৯০টি ফৌজদারি মামলার ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১৪০৭ জন জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।
গত ১২ এপ্রিল থেকে ২৭ মে পর্যন্ত, ৩০ কার্যদিবসে সারা দেশে নি¤œ আদালত এবং ট্রাইব্যুনালে ৯৪ হাজার ৮৪০টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ৪৯ হাজার ৯০৫ জন জামিন পেয়ে কারামুক্ত হন।
এ সময়ে জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৬৯২ জন বলে জানান ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান।