ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ছড়াচ্ছে ভয়াবহ মাদক প্রতিরোধে ব্যবস্থা নিন
Published : Sunday, 30 May, 2021 at 12:00 AM
ছড়াচ্ছে ভয়াবহ মাদক প্রতিরোধে ব্যবস্থা নিনকরোনাকালেও থেমে নেই ভয়াবহ মাদকের আগ্রাসন। ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি প্রান্তে। টার্গেট করা হচ্ছে তরুণদের। মাদকের নেশায় আসক্ত হচ্ছে তারা। করোনার সময় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। শিক্ষার্থীদের অনেকেই হতাশ। এই সময়ে ঘরে বসে থাকা শিক্ষার্থীদের টার্গেট করেছে মাদক কারবারিরা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে আলোচনায় এসেছে তিকর মাদক লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড। সংেেপ মাদকটি এলএসডি নামে পরিচিতি। এলএসডি সাইকাডেলিক মাদক হিসেবে চিহ্নিত। এলএসডির প্রভাবে মস্তিষ্কের অন্যান্য যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ে। এই মাদক সেবন করেই শিক্ষার্থী হাফিজুর আত্মঘাতী হয়েছেন বলে সন্দেহ তদন্তকারীদের। তদন্তে নেমে পুলিশের গোয়েন্দা শাখা রাজধানীর ধানম-ি ও লালমাটিয়া এলাকা থেকে হাফিজের বন্ধুসহ বিশ্ববিদ্যালয়পড়ুয়া তিন তরুণকে এলএসডির ২০০টি ব্লটসহ গ্রেপ্তার করেছে। ডিবি পুলিশ বলছে, এই তরুণরা ফেসবুকে গ্রুপ তৈরি করে গাঁজাপাতার নির্যাস মেশানো কেক এবং এলএসডি বিক্রি করছিল। সম্প্রতি মোবাইল অ্যাপে গোপন যোগাযোগ করে পার্সেলে নেদারল্যান্ডস থেকে এলএসডি সংগ্রহ করে চক্রটি। বেশি দামি এই মাদকের প্রচলন ইউরোপ-আমেরিকায় থাকলেও এ দেশে প্রথমবারের মতো এলএসডি উদ্ধার হয়েছে বলে ডিবির দাবি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, ২০১৯ সালেও দেশে পাঁচ গ্রাম এলএসডি জব্দ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, দেশের দুটি প্রধান বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এখন মাদকের ছড়াছড়ি। গাঁজা, মদ, ইয়াবা কিছুই দুষ্প্রাপ্য নয় এই দুই ক্যাম্পাসে। প্রায় খোলাখুলিভাবেই চলে এসব কেনাবেচা। অথচ সারা দেশ থেকে অভিভাবকরা তাঁদের মেধাবী সন্তানদের এখানে পাঠান বুকভরা প্রত্যাশা নিয়ে। একজন মেধাবী শিক্ষার্থীর এই পতনের দায় কার?
মাদকাসক্তরা নিজেদের ধ্বংস করছে, পরিবারকেও ঠেলে দিচ্ছে বিপর্যয়ের দিকে। নানা রকম অপরাধকর্মে জড়িয়ে পড়ার ফলে সামাজিক স্থিতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থা থেকে ঘুরে না দাঁড়ালে সামনের দিনের ভয়ংকর পরিণতি রোধ করা যাবে না। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে সবার আগে। মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে হবে। মাদকাসক্ত শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করে ঘরেও সাবধানতা অবলম্বন করতে হবে। মাদকের বিরুদ্ধে গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরোধ। মাদক প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার কোনো বিকল্প নেই।