করোনায় আক্রান্ত ইমরুল কায়েস-তুষার ইমরান
Published : Sunday, 30 May, 2021 at 12:00 AM
শ্রীলঙ্কার বিপে ঘোষিত প্রাথমিক দলে ডাক পেয়েও চুড়ান্ত দলে সুযোগ হয়নি ইমরুল কায়েসের। তাই তিনি শেখ জামাল ধানমন্ডি কাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে করোনা পরীায় তিনি পজিটিভ হয়েছেন। ইমরুল ছাড়াও পজিটিভ হয়েছেন ব্রাদার্স ইউনিয়নের অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান।
৩১ মে থেকে শুরু হতে যাচ্ছে ডিপিএল। এর আগে ২৬ মের প্রথম করোনা পরীায় ক্রিকেটার ও কাব কর্মকর্তাসহ মোট নয়জন করোনা পজিটিভ হন। ডিপিএল উপলে গতকাল শুক্রবার দ্বিতীয়বারের মতো সবার করোনা পরীা করা হয়। এতে ইমরুল-তুষার ছাড়াও আরও তিনজন কাব কর্মকর্তা করোনা পজিটিভ হয়েছেন। আজ তাঁদের আবার করোনা পরীা করানোর কথা। এছাড়া আগের পজিটিভ হওয়া ৯ জনের সবাই নেগেটিভ হয়েছেন।
১২টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ। আজ শনিবার থেকে দলগুলোর জৈব সুরা বলয়ে প্রবেশ করার কথা। ঢাকার চারটি হোটেলে এই জৈব সুরা বলয় তৈরি করা হয়েছে। জাতীয় দলের ক্রিকেটাররাও এক দিন বিরতি নিয়ে আগামীকাল প্রিমিয়ার লিগের জৈব সুরা বলয়ে প্রবেশ করবেন। কাল শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজের পর পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য মাত্র এক দিন সময় পাচ্ছেন তামিম ইকবালরা। তাদেরকেও আবার করোনা পরীা দিতে হবে।