ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কাতলটি বিক্রি হলো ৫১ হাজার টাকায়
Published : Wednesday, 21 April, 2021 at 12:00 AM
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরের ধরা পড়েছে ৩০ কেজি ১০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ।পরে মাছটি ১৭০০ টাকা কেজি দরে ৫১ হাজার টাকায় ঢাকায় বিক্রি করা হয়।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জয়নাল সরদার নামে এক জেলের জালে মাছটি ধরা পরে। মাছটি বিক্রির উদ্দেশ্যে পাড়ে আনলে এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতা।
মাছ ব্যাবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা ও যমুনার মোহনায় জয়নাল সরদারের জালে বড় ওই কাতল মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাটের আড়তে বিক্রি করতে আনলে দুলালের আড়ত থেকে ডাকের মাধ্যমে ১৬০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় কিনে ১৭০০ টাকা কেজি দরে ৫১ হাজার টাকায় ঢাকায় বিক্রি করেন।