ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিদেশে কর্মী হিসেবে যেতে ইচ্ছুকদের তথ্য জানাবে রেইমস
Published : Wednesday, 31 March, 2021 at 12:00 AM
বিদেশে কর্মী হিসেবে যেতে ইচ্ছুকরা সব ধরনের তথ্য পাবেন রেইমস থেকে। এটি ক্লাউড-ভিত্তিক অটোমেশন সিস্টেম,যার নাম ‘রিক্রুটিং এজেন্সিজ ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (রেইমস)। সম্প্রতি এটি উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সিস্টেমটি তৈরি করেছে সিসটেক ডিজিটাল।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সিস্টেমটি ব্যবহারের মাধ্যমে বিদেশ যেতে ইচ্ছুক ও রিক্রুটিং এজেন্সিগুলো সঠিক তথ্য পাবে এবং দালালদের প্রতারণা থেকে রক্ষা পাবে। তিনি এই সিস্টেমের যথাযথ ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
রেইমস হলো একটি ক্লাউডভিত্তিক অটোমেশন সিস্টেম যা বাংলাদেশের ১ হাজার ৬০০-এরও অধিক প্রবাসী কর্মী নিয়োগকারী সংস্থার প্রয়োজনীয় তথ্য এবং তাদের বিদেশে কর্মচারী পাঠানো সংক্রান্ত কর্মদক্ষতার সব ধরনের প্রতিবেদন দিয়ে থাকে। এই তথ্য ব্যবস্থাপনা সফটওয়্যারটি তাৎক্ষণিকভাবে হালনাগাদ উপাত্ত দিয়ে থাকে যা দিয়ে বিএমইটি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, নিয়োগকারী সংস্থা এবং বিদেশে যেতে ইচ্ছুক শ্রমিক কর্মীরা তাদের সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এটি ব্যবহারের মাধ্যমে প্রাপ্ত সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো- নিয়োগকারী সংস্থার হালনাগাদ তথ্য, সংস্থার লাইসেন্স সংক্রান্ত তথ্য, অনুমোদিত প্রতিনিধির তথ্য, বৈদেশিক প্রতিনিধির তথ্য, শাখার তথ্য, কর্মী প্রেরণ সংক্রান্ত তথ্য, প্রশিক্ষণ কেন্দ্রগুলোর তথ্য, এজেন্সির কর্মদক্ষতা মূল্যায়ন, অভিযোগ ও তার নিষ্পত্তির রেকর্ড ও স্বয়ংক্রীয় নোটিফিকেশন ব্যবস্থা।
সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) অর্থায়নে এটি বাস্তবায়ন করেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)।-বিজ্ঞপ্তি